বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

ডিজিটাল ডেস্ক: মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে যাওয়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারের সহিংসতা ও […]
বিসিবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ নব্য ফ্যাসিস্ট’দের উত্থান দেখছেন সংগঠকরা

ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ঘনীভ‚ত হচ্ছে বিতর্ক ও উদ্বেগ। অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিসিবির সাম্প্রতিক কার্যক্রম দেখে সংশয় প্রকাশ করেছেন ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকরা। তাদের দাবি, নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বা আলোচনা না থাকায় বোর্ডের অভ্যন্তরে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে […]
সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করার দাবি

ডিজিটাল রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নবম ওয়েজবোর্ড অবিলম্বে বাস্তবায়ন, দশম ওয়েজবোর্ড গঠন এবং সাংবাদিকদের সাপ্তাহিক দুই দিনের ছুটি নির্ধারণের দাবি জানিয়েছে। রোববার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অনেক গণমাধ্যম কর্মীদের নিয়মিত বেতন দিচ্ছে না, সাংবাদিকদের কোনো অভিন্ন বেতন […]
তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি

ডিজিটাল রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান এ রিমান্ড আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ দুপুরে এ বিষয়ে শুনানি হবে। এর আগে রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান […]
দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত- প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউন‚স বলেছেন, আমরা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি, আগামী ফেব্রæয়ারিতে যার আয়োজন করা হবে। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে, সকাল ১০টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আজ সংলাপের দ্বিতীয় দিন। প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশ […]
মালয়েশিয়ায় ১০হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর মিথ্যা

ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির জানিয়েছেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি। ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবি সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি স্পষ্ট করেছেন। শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউন‚সের মালয়েশিয়া […]
রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও জনতা ধাওয়া দেয়। পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন। রবিবার (২৪ আগস্ট) বিকেলে হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে […]
বেড়েছে প্রবাসী আয়, আগস্টের ২৩ দিনে এসেছে ১৭৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৩ দিনে বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৩৩২ কোটি ৯২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।তবে উল্লেখযোগ্য বিষয় হলো—এ সময়ে সরকারি ও বেসরকারি ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ […]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত নির্দেশিকায় এ নির্দেশনা দেওয়া হয়। অনার্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২৪ সামনে রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে বহিষ্কৃত পরীক্ষার্থীর হাজিরাপত্রে লাল কালিতে ‘বহিষ্কৃত’ শব্দ লিখতে বলা হয়েছে। নকল করলে আলামতে লাল কালি দিয়ে আন্ডার লাইন করে উত্তরপত্রের […]
দুটি ট্রলারসহ বাংলাদেশি আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

টেকনাফ প্রতিনিধি: বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দুটি নৌকাসহ আরও ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত। রোববার দুপুরে দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট […]