মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রির্পোটারঃ তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে। রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর তিনটায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি মোট […]

বরগুনায় কিশোর অপরাধী আটক

জেলা প্রতিনিধি(বরগুনা): বরগুনায় কিশোর অপরাধ দিনদিন বেড়েই চলেছে। স¤প্রতি একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরে থানায় দুটি মামলা হয়েছে। সেই মামলায় প্রধান আসামী তাজবীদ আবেদীনসহ মোট ৭জন অপরাধীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, হাওহীদুল ইসলাম তোফা নামে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার উদেশ্যো অপহরন করে গোপন যায়গায় নিয়ে মারধর ও মাটিতে থুথু ফেলে তা চাটতে […]

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা): সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

পাইকগাছায় ওয়াপদার বেড়িবাঁধে ভাঙ্গন মেরামতের দাবিতে মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা): পাইকগাছার দেলুটির কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভদ্রা প্রবল স্রোতে বাঁধে ৪’শ মিটার এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ফলে বিগত বছরে ন্যায় যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ কারণে চরম ঝুঁকিতে রয়েছে ২২নং পোল্ডারের ১৩ টি গ্রামের হাজার হাজার মানুষ। এ দিকে মঙ্গলবার দুপুরে […]

সাভারে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

তৌকির আহাম্মেদ(সাভার) সাভারে অভিযান চালিয়ে আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ওই মাদক কারবারীর কাছ থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। আটককৃত আবু রায়হান ঠাকুরগাঁও […]

তালায় জলাশয়ে অভিযান: বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় খাল ও জলাশয়ে অভিযান চালিয়ে নেটপাটা অপসারণ সহ বিপুল পরিমাণ চায়না ম্যাজিক জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ১৯ আগস্ট, মঙ্গলবার উপজেলার গোপালপুর খাল ও সংযুক্ত নওয়াপাড়া বিল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০টি স্থান থেকে নেট পাটা , চায়না ম্যাজিক জালের ফাঁদ অপসারণ করা হয়। পরে নিষিদ্ধ চায়না […]

ময়মনসিংহে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে বন্ধ করে দেয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার পর থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরণের […]

মঠবাড়িয়ায় অধ্যক্ষসহ ৪ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা স্থগিত

এজাজ চৌধুরী (মঠবাড়িয়া) পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিকিকাটা আ: ওহাব মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার/ল্যাব সহকারী ও নৈশ প্রহরীর বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে কেন তাদের বেতন-ভাতা স্থায়ীভাবে বন্ধ করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের […]

জাতীয় মৎস্য পদক পেলেন পাইকগাছার চিংড়ী চাষি রিপন

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)  জাতীয় মৎস্য পদক পেয়েছেন পাইকগাছা উপজেলা চিংড়ী চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচার এর সত্ত¡াধিকারী গোলাম কিবরিয়া রিপন। জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উপলক্ষে চিংড়ী উৎপাদন ক্ষেত্রে উলে­খযোগ্য অবদানের স্বীকৃতি সরূপ গোলাম কিবরিয়া রিপন কে এ পদক প্রদান করা হয়। সোমবার সকালে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের […]

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরগুনায় নানা আয়োজন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির আওতায় মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি শুরু করে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা বরগুনা জেলা সদর হাসপাতাল এলাকার আশপাশ পরিস্কার-পরিছন্ন করেন। এছাড়া […]