সংঘর্ষের জেরে আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং সহিংস সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তান করাচির বন্দরগুলো থেকে আফগান ট্রানজিট ট্রেডের আওতায় পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ফেডারেল বোর্ড অফ রেভিনিউ (এফবিআর)-এর নির্দেশে বন্দর টার্মিনালগুলো ইতিমধ্যেই আফগান ট্রানজিট ট্রেডের জন্য যানবাহনে বোঝাই করা কনটেইনারগুলো নামানো শুরু করেছে। এই গুরুত্বপ‚র্ণ সিদ্ধান্তটি নেওয়া হয় করাচির কাস্টমস হাউসের ট্রানজিট […]

ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা নগরীর নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর সেখানকার বিধ্বস্ত শহরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সশস্ত্র গোষ্ঠীটি গাজায় অভিযানে নেমেছে এবং বিরোধীদের সহযোগিতা করার অভিযোগে কয়েকজনের মৃত্যুদÐ কার্যকর করেছে। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, […]

গাঁজা খেয়ে তালেবান গুলির ভয়াল স্মৃতি ফিরে এল মালালার মনে

অনলাইন ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই খোলাখুলি জানিয়েছেন তার মানসিক সংগ্রামের কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে এক রাত গাঁজা খাওয়ার অভিজ্ঞতা তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ১৩ বছর আগের সেই ভয়ঙ্কর মুহ‚র্তে, যখন তালেবানরা তাকে গুলি করেছিল। মালালা এসব কথা বলেছেন নিজের নতুন আত্মজীবনী ‘ফাইন্ডিং মাই ওয়ে’ প্রকাশের আগে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে। ২০১২ […]

গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে: জাতিসংঘ বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। দুই বছর ধরে চলা ইসরায়েলি বোমায় তাদের বাড়িঘর ও আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্ত‚পে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের আবাসন অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল মন্তব্য করেছেন, ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র (ক্যারাভান) সরবরাহের অনুমতি দিতে হবে। তিনি বলেছেন, […]

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক

অনলাইন ডেস্ক ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ একাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবেল কমিটি জানিয়েছে, তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে, যা অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে।

তহবিল সংকটে ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গুরুতর আর্থিক সংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসের মধ্যে ৯টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বর্তমানে যে সংখ্যক শান্তিরক্ষী নিয়োজিত আছেন, এটি তার এক-চতুর্থাংশের কাছাকাছি। এই সিদ্ধান্তের ফলে […]

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বিষয়ে মুখ খুললেন গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক গাজামুখী মানবিক সহায়তা বহরের সঙ্গে আটক হওয়ার পর ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। দেশে ফিরে মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক অবস্থায় তাকে এবং তার সহকর্মীদের বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, এমনকি যাদের ওষুধ প্রয়োজন ছিল, তাদেরও তা থেকে বঞ্চিত করা হয়েছে। থুনবার্গ বলেন, আমাদের সঙ্গে […]

পাকিস্তানের সামরিক কনভয়ে অতর্কিত হামলা, ১১ সেনা নিহত

অনলাইন ডেস্ক: আফগান সীমান্তের কাছে বুধবার (০৮ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে নয়জন সেনা এবং দুইজন অফিসার নিহত হয়েছেন। স‚ত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানি তালেবান। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে বলেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে কনভয়ে আঘাত হানে। […]

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে ফেসবুকে এ তথ্য জানান।মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে এই অনন্য সম্মান অর্জন করেছে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ […]

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এই তিন মার্কিন বিজ্ঞানীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। রয়্যাল সুইডিশ একাডেমি […]