ভৈরবে মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন আলোচিত নারী মাদক ব্যবসায়ী জোনাকি বেগম (২৫)। মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাদকসহ ধরা পড়লেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব অফিসের সদস্যরা তাকে আটক করে। আটক জোনাকি ভৈরবের পুকুরপাড় এলাকার মাঈনুদ্দিন মিয়ার স্ত্রী। […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাথরঘাটা ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু 

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): বরগুনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবার বাড়ি পাথরঘাটা উপজেলায়।শনিবার (২০ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), একই উপজেলার […]

বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল

মোঃ আসাদুজ্জামান (বরগুনা):  বরগুনায় জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ৩ টায় বরগুনা নদী বন্দর এলাকায় বরগুনা জেলা জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট এর সভাপতি মোঃ খোকন মিয়ার সভাপতিত্বে জনসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এময় সভায় উপস্থিত ছিলেন উক্ত সভার প্রধান অতিথি বরগুনা জেলা জাকের পার্টি সভাপতি মোঃ জাহাঙ্গীর […]

সহ-উপাচার্যকে আটকে বিক্ষোভ, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জুবেরী ভবনে ঢুকতে চাইলে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ শিক্ষার্থীরা […]

দায়িত্ব পালন করতে না পারলে বদলি হোন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মোঃ সেলিম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ, ছাড়পত্র প্রদানে অনিয়ম দূর করতে হবে। আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়। এতে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও […]

বেলকুচি সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রেজাউল করিম খান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল এগারোটায় বেলকুচি উপজেলার বেলকুচি সরকারি কলেজের আয়োজনে ও অত্র কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, পূর্বানী গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার।অনুষ্ঠানে […]

চার বছর ধরে অপেক্ষায় অবসরভাতার সংকটে ৮৮ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রায় ৮৮ হাজার শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার সংকট কাটেনি। তারা অপেক্ষার প্রহর গুনছেন চার বছর ধরে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিনের সৃষ্ট সংকট কাটাতে এখনই প্রয়োজন ৯ হাজার কোটি টাকার তরল অর্থ। তবে সম্প্রতি সরকার […]

বামনায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান, বরগুনা: বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছালেহ ও ইউপি সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও গরীব অসহায়দের ভিজিডি তালিকায় অনিয়মের অভিযোগ তুলে এলাকায় একটি অসাধু চক্র বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এর প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে ডৌয়াতলা বাজারে মূল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ইউনিয়নবাসী।মানববন্ধনে বক্তারা […]

সাতক্ষীরার পাওয়ার গ্রিডে আগুন জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের স্টেশনে একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন […]

গাইবান্ধায় জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন

শহিদুল ইসলাম খোকন, (গাইবান্ধা): জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করছে  ত্যাগি ও যোগ্য  নেতা কর্মীরা। সেইসাথে তারা ফ্যাসিবাদি আওয়ামী লীগের পূর্নবাসন, বিভিন্ন উপজেলা,পৌরসভার,ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত ত্যাগি নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করার বিষয়টিও  অভিযোগ করেন। শনিবার সকাল ১১টায় গাইবান্ধা পৌর শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর বিএনপির […]