ডিডি-প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক ঢাকা মেডিকেল কলেজের সরকারী কোটি টাকা লোপাট

* পুরাতন ভবন ভাঙ্গার পরিকল্পনা থাকা স্বত্বেও ভবনে টাইলস, সিলিং ও দরজা পাল্টানোসহ অপ্রয়োজনীয় খরচের নামে অর্থ আত্মসাৎ। * যেমন-নার্সিং ক্যান্টিন ভাড়া দেড় লাখ, তৃতীয় শ্রেণীর ক্যান্টিন দেড় লাখ , নতুন ভবনের ক্যান্টিন ২ লাখ টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে টাকা জমা হয় নামেমাত্র। * খুচরা কেনাকাটায় দোকান থেকে ২টি করে ক্যাশমেমো সংগ্রহ করে […]

ভুয়া চিকিৎসাপত্রে ভারতীয় ভিসাপ্রত্যাশীরা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা

সানোয়ার আরিফ(রাজশাহী): রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের ভেতরে ভিড়। কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। সকালের কড়া রোদ পেরিয়ে দুপুর গড়িয়েছে। কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের অপেক্ষার শেষ নেই। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে যেতে কিন্তু আশার সেই ভিসা আবেদনই হয়ে উঠছে দুঃস্বপ্ন। প্রতিদিনই ধরা পড়ছে ভুয়া চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র। সোমবার (৮ […]

শেবাচিমে দালাল চক্রের মূল হোতা নুরুন্নাহার আটক

জেলা প্রতিনিধি(বরিশাল): বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে থেকে এক চিহ্নিত রোগী দালাল নুরুন্নাহারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে চলমান আন্দোলনের মধ্যেই এক রোগীকে বাগানোর চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়ে সে। কয়েকদিন ধরে শেবাচিমে সিন্ডিকেট দমন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের মাঝে নিয়মিত অংশ নিয়ে […]

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী স্বেচ্ছাসেবক দলের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা […]

নাচোলে ভিন্ন ধর্মালম্বিদের নিয়ে জামায়াতের মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ 

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণীসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫ টায় বেগম মহসীন ফাজিল মাদরাসা চত্বরে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথির […]

বরগুনায় ডাটাভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডাটা ভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ বরগুনায় অনুষ্ঠিত হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও ডাটাফুল আয়োজিত প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ২০ জন সাংবাদিক […]

রূপগঞ্জে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারাবো পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম স্বপন। গতকাল ১০সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোস্তফা ভুঁইয়া, আমির হোসেন ও শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম […]

নোয়াখালীতে যাত্রী ছাউনি নির্মানের নামে খাল ভরাটের অভিযোগ

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যায়ল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙ্গে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীরা […]

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক: এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাদিক বিশ্বাস (৪০), জাকির(২৫), রিন্টু (৪০) ও মিজু সরদার (৪২)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর কান্দিরপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে সরদার বংশের সারফান সরদার (৪৮) ও বায়েজিদ সরদার (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক ১টার দিকে সরদার গ্রুপের লোকজনের সাথে […]

কেরাণীগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

শাহিন চৌধুরী: ঢাকার কেরাণীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রবাসবন্ধু ফোরাম সভা। বুধবার কেরাণীগঞ্জ মডেল থানাধিন রোহিত পুরে খান বাড়ী ব্র্যাক শাখায় ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি মাইগ্রেন্টস পত্যাশা ২ প্রকল্প ব্যাক মাইগ্রেশন মিটিং নামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ইমরান শেখ বলেন, এখানে বিদেশ ফেরত একাধিক পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। বিদেশে […]