রূপগঞ্জে অবৈধ গরুর হাটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত – ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গরুর হাট দখল নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ৫ জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকার গরুর হাটের সামনে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী ফারুক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ফারুক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে […]

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

হামলা–হুমকি–নির্যাতনের বিরুদ্ধে পাঁচ বছরের লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ** দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, নির্যাতন এবং হয়রানিমূলক মামলার বিরুদ্ধে গড়ে ওঠা সংগঠন সাংবাদিক সুরক্ষা পরিষদ তার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার মাধ্যমে। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের অংশগ্রহণে। […]

রূপগঞ্জের শিক্ষার্থীকে জিম্মি করে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা লুট

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ নারায়ণগঞ্জ ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে দুপুরে শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ১০ ভড়ি স্বর্ণ ও ১০ লাখ নগদ টাকা লুটে নিয়েছে অজ্ঞাত ডাকাত দল। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ নভেম্বর মঙ্গলবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের […]

সোনারগাঁওয়ে বিএনপি নেতা ইয়াবা সহ গ্রেফতার

মোঃ জহির আলম সিকদার: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি নেতা আলমগীর হোসেন কে ৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ নভেম্বর দিবাগত রাত ৯ টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাও নিজ বাড়ি থেকে ৫০ পিছ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ি আলমগীর কে গ্রেফতার করে পুলিশ ২২ নভেম্বর আদালতে প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে […]

শীর্ষস্থানীয় ব্র্যান্ড নিয়ে এলিট গ্রাহকদের জন্য রবি এলিট সুপার ফেস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। এ বছরের সুপার ফেস্টে […]

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চল, দিনাজপুরে বাড়ছে শীতের তীব্রতা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): উত্তরাঞ্চলে শীতের হিমেল আমেজ এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দিনাজপুর জুড়ে নেমে আসে শীতের ভারী প্রভাব। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের দিনে সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ […]

স্ত্রীর করা মামলায় বরগুনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর কারাদন্ড

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): স্ত্রীর করা মামলায় বরগুনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত প্রকৌশলীর নাম মো. সাইফুল ইসলাম শিপন (৪৫)। তিনি বরগুনা পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও তত্ত¡াবধায়ক পানি) পদে দায়িত্বরত আছেন। যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় তাকে এ কারাদন্ড দেওয়া হয়। সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে বরগুনার নারী ও […]

দুই শিশুর গলাকাটা লাশের পাশে ঝুলছিল মায়ের মরদেহ

স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ার শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ময়মনসিংহে কর্মরত সেনা সদস্য শাহাদত হোসেনের স্ত্রী ও দুই সন্তান। তারা হলেন- স্ত্রী সাদিয়া (২৩), কন্যা সন্তান ছাহিফা (৩) ও ছেলে […]

নোয়াখালীতে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি : বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে নোয়াখালী জেলার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আজ সোমবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ রিইটিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রোজেক্ট ওই কর্মশালার আয়োজন করে। এতে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও বিদেশ ফেরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ […]

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ তিন নেতাকে দল থেকে বহিস্কার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ তিন নেতাকে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি, দল থেকে বহিস্কারসহ তাদের কমিটি বিলুপ্ত করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দল থেকে অব্যাহতি দেয়া দায়িত্বশীল নেতারা হলেন উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর […]