শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান বাণিজ্য উপদেষ্টার

মো: রফিকুল ইসলাম : শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ শনিবার (২৯ নভেম্বর ) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহবান জানান। শেখ বশিরউদ্দীন বলেন , হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান […]

দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়

নিজস্ব প্রতিবেদক: ‘সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ–ও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান […]

নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর পরিদর্শন করছেন জেলা প্রশাসক রায়হান কবির

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তনি সিদ্ধিরগঞ্জ থানা এলালায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহিতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন। এসময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলমের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন এবং […]

তামাক কর ণীতি চুড়ান্তের দাবিতে কেরাণীগঞ্জে মানব বন্ধন

কেরাণীগঞ্জ(ঢাকা) প্রতিবেদক: কর ফাঁকি রোধে অবিলম্বে তামাক কর ণীতি চুড়ান্তের দাবিতে কেরাণীগঞ্জে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বে-সরকারি সেবা সংস্থা বাংলাদেশ তামাক বিরোধি জোট,ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাষ্ট ও কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগরের থানারোড মালোপাড়া মন্দিরের সামনে এ কর্মসূচী পালিত হয়। কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক […]

ঢাকা পবিস-৪ এ মোশাররফ হোসেন নান্নু ও তার গুপ্তচরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শাহিন চৌধুরী : ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কেরানীগঞ্জ জিনজিরা সদর দপ্তরে কর্মরত মোশাররফ হোসেন নান্নু (এজিএম ও এন্ডএম) একান্ত গুপ্তচর মিরাজ হোসেনের সন্ধান মিলেছে। একইসাথে মোশারফের ট্রান্সমিটার টোকেন বাণিজ্যসহ তার গুপ্তচর মিরাজের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আমরা একক ভাবে বিদ্যুৎ সংযোগ নিতে চাইলে গ্রাম ইলেক্ট্রিশিয়ানদের সহযোগিতায় ট্রান্সমিটারের জন্য আবেদন করলে […]

বিরামপুরে ফুটবলার দূর্জয় পাহানকে সংবর্ধনা

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার সন্তান কৃতি ফুটবলার দূর্জয় পাহান (দূর্গা)-কে সবংর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা […]

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- সজীব ভূঁইয়া

মো: রফিকুল ইসলাম : অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কামরাঙ্গীরচরে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। আজ(বৃহস্পতিবার) রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত “জাতীয় শিক্ষা সেমিনার ও পুরষ্কার বিতরণী” […]

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান হরিণের মাংস ও চামড়া জব্দ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৩ কেজি হরিণের মাংস ও ২ টি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্ট গার্ডের তথ্য প্রদান ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম (বিএন)। বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন হরিণঘাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান […]

ওয়াশিংটনে গুলি চালানো সন্দেহভাজন আফগানিস্তান থেকে এসেছেন: ট্রাম্প

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাম্প এই হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করে এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বুধবার (২৬ নভেম্বর) রাতে জানান, বিভিন্ন দিক থেকে পাওয়া […]

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর চলছে ‘ব্যাপক ও পদ্ধতিগত’ শোষণ

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর ‘ব্যাপক ও পদ্ধতিগত’ শোষণ, প্রতারণা এবং ঋণ-দাসত্ব চলছে- এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। দেশটিতে বর্তমানে বৈধ ওয়ার্ক পারমিটসহ ৮ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন, যা বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাজারো শ্রমিক এখনও বাংলাদেশেই আটকে আছেন বা মালয়েশিয়ায় গিয়ে শোষণের শিকার হচ্ছেন; কারণ […]