ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

স্টাফ রিপোর্টারঃ নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি’র কর্মকর্তা ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি চার আসামি মামলা থেকে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরেফিন […]