গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত, নিহদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত, নিহদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ বা হুল এর সমাবেশে ‘আদিবাসী’ সাঁওতালদের ঐতিহ্য ও ভূমির অধিকার রক্ষায় সরকারের প্রতি দাবি জানিয়েছেন বক্তারা। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলার নরঙ্গাবাদ হরিণমারি সাঁওতাল পল্লীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংহতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। […]