চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম ব্যুরো: আবাসনশিল্পের মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রামে ১৬তম বারের মতো আবাসন মেলা করতে যাচ্ছে। চার দিনের এ মেলায় ৪২টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। […]