চাঁপাইনবাবগঞ্জে পুলিশি নির্যাতনের বিচার চেয়ে কাঁদলেন বিএনপি নারী নেত্রী শাহনাজ

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুন পুলিশের ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলে বলেছেন, জানতাম না, পুলিশ এত অমানুষ হতে পারে। গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৮ জুন রাতে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম ও জেলা পুলিশের সিনিয়র সার্কেল […]