দুর্বল ১২ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৫২ হাজার কোটি টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদকঃ কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরও বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রা ছাপিয়ে আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে। গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে এই টাকা সরবরাহ করা হয়েছে। শনিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর প্রচেষ্টার অংশ। […]