নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দারিদ্র বিমোচন, বেকারত্ব দ‚রীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈবুনিয়া আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলায় বিভিন্ন সময়ে সমাজের ছিন্নম‚ল হতদরিদ্র ভূমিহীন পুনবার্সিত ১১৩১ টি পরিবারকে বিভিন্ন বিষয়ে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষন দেওয়া হয়। […]