নেছারাবাদে দুর্বৃত্তদের হাতে কাঠেরপুল ভাঙ্গার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার,পিরোজপুর পিরোজপুর নেছারাবাদের বলদিয়া-মলুহার খালের উপর নির্মিত সংযোগ কাঠেরপুল দুর্বৃত্তদের হাতে ভাঙ্গার প্রতিবাদে ও পূর্ণনির্মাণের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকাবাসীরা জানান, গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত কাঠেরপুলটি খুবই গুরুত্বপূর্ণ। নেছারাবাদ ও বানারীপাড়া উপজেলার সংযোগের অন্যতম সংযোগ সাঁকো এটি। এখান থেকে শত শত লোক প্রতিদিন চলাচল করে। পাশেই স্থানীয় চামী ও একতা বাজার অবস্থিত, […]