পাইকগাছায় পল্লী বিদ্যুতের কর্মচারীদের গণছুটি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা): পল্লী বিদ্যুৎ কর্মচারীদের চার দফা দাবির প্রেক্ষিতে গণছুটি পালনের অংশ হিসেবে পাইকগাছা জোনাল অফিসের ৯০ জন কর্মচারী স্টেশন ত্যাগ করেছেন। এতে পাইকগাছা (শিববাটি) ও কপিলমুনি (সলুয়া) উপকেন্দ্র, যা কেপিআই (Key Point Installation) ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে […]