পাইকগাছায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছাঃ খুলনার পাইকগাছার গড়ুইখালী এলাকা থেকে হুরায়রা (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গড়ুইখালী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার  সকালে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর মেয়ে। […]