পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) মৃত্যু
মোঃ আসাদুজ্জামান: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজুম মুনিরা চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে। তিনি সদর […]