পিআর পদ্ধতি নয়, মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ দিন- রিজভী

সোহেল আহাদ(ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। পিআর পদ্ধতিতে নির্বাচনের মানেই বাংলাদেশের মানুষ বোঝে না। এ দেশের মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ দিন। এ দেশের মানুষ ব্যক্তি দেখে, আর দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দেয়। তাই পিআর নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। […]