পিরোজপুরে ১০ লাখ চিংড়ি মাছের রেনু পোনা জব্দ

খেলাফত খসরু,পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার সকালে ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা জব্দ করেন এবং পোনা বহনকারী ২১টি মোটরসাইকেল আটক করা হয়। পোনা বহনকারী ২১টি মোটরসাইকেলে তারা ৮৮টি ড্রামে ভরে […]