বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল হওয়া একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৩০ আগস্ট) নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ ট্রলারটিকে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় শনাক্ত করে। নৌবাহিনী জানায়, ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি প্রায় দুই […]