বরগুনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডেঙ্গু রোগীদের চিকিৎসা সামগ্রী বিতরণ
মোঃ আসাদুজ্জামান , বরগুনা বরগুনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বরগুনার সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট এই চিকিৎসা সামগ্রী প্রদান করা […]