বরগুনায় সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নিহত
মোঃ জাফর ইকবাল, পাথরঘাটা বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা পিরোজপুরের মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে। […]