বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস উল্টে পুকুরে চালকসহ নিহত-৪, আহত-৫০

হারুন-অর-রশিদ বাবু; রংপুর রংপুরের পীরগাছায় বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতরা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল বুধবার রাত ১১ টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পীরগাছা উপজেলার সৈয়দপুর ও দেউতি বাজারের মাঝামাঝি বেলতলী জব্বারের দোকান নামক […]