ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকার রাসায়নিক কারখানায় একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ৩৫ জন।মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে, বাকি ২৩ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। […]