রাজশাহীতে ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মহানগর ডিবি পুলিশের এস আই হুমায়ন কবিরের ব্যক্তিগত আক্রোশ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গাফফার(৫০)ও তার পরিবার।শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর একটি প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গাফফার আপনি ও তার পরিবার জানান, নগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীরধার এলাকায় আমার বাড়ি। […]