রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ের রগকাটা অবস্থায় মেহেদী হাসান(২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ । […]