শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সংস্কারের মধ্য দিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শত নির্যাতন গুম খুন এর পরও বিএনপির নেতাকর্মীরা দমে যায়নি, কখনো মাথা নত করেনি। […]