সনি-র‍্যাংসের দুর্নীতি অনুসন্ধানে দুদকের চিঠি

রবিউল ইসলাম: অভিযোগের ভিত্তিতে সনি-র‍্যাংস ইলেক্ট্রনিক্স লিমিটেড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক বিনাস হুসাইনসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিপুল পরিমাণ অনিয়ম ও সম্পদ গোপনের অভিযোগ উঠেছে। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেনকে টিম লিডার ও উপ-সহকারী পরিচালক মো. আল […]