ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বরগুনায় শোভাযাত্রা ও পথসভা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার একশন এইড বাংলাদেশ, সাকো, প্রান্টজন ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডোক্যাপের ব্যবস্থাপনায় আয়োজিত শোভাযাত্রাটি বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক পথসভা […]