সাতক্ষীরায় বিজিবি অভিযানে ভারতে পাচারের সময় ৪টি স্বর্ণের বারসহ ১ জন আটক
আক্তারুল ইসলাম, সাতক্ষীরা ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে সদরের ভোমরা সীমান্তের তেঁতুলতলা এলাকায় এ আটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম মোঃ রুহুল আমিন (৬৮)। তিনি সদরের আলিপুর এলাকার মৃত হানিফ মুন্সি’র ছেলে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল […]