সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিতকল্পে ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন করেছেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা  শনিবার ১৭ মে সকালে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানীর দায়িত্বপূর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ-ভারত জল সীমান্তবর্তী রায়মঙ্গল নদী ও […]