সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আদেশ দেন আদালত। এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলে পুলিশ। এ সময় মামলার তদন্তে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। […]