সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সরঞ্জাম ক্রয় করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনসংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করবে ইসি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি বলেন, ‘নির্বাচনসামগ্রী ক্রয় করার ব্যাপারে আমরা টেন্ডার আহ্বান করেছি। একটি টেন্ডার রি-টেন্ডার হবে। আমরা চেষ্টা করছি, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করতে।’ […]