উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি: অধ্যাপক মামুন মাহমুদ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড তাজমহল চাইনিজ এন্ড রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি শ্রদ্ধেয় জিয়াউর রহমানের পরিবার একটি আদর্শবান পরিবার। তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। বিএনপির সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য স্বৈরাচার সরকারের সাথে কোন ধরনের আপোষ করেনি। নিজেকে বিনা চিকিৎসায় শেষ করে দিয়েছেন তারপরেও স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আঁতাত করেননি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে স্বৈরাচার হাসিনা সরকার। শুধু তাই নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দেওয়া হয়ে ছিলো। বিগত ১৭ বছরে বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ঘুম খুন করেছে অবৈধ হাসিনা সরকার। এমন একটি আদর্শবান বিএনপি’র দলের একজন কর্মী হয়ে আমি গর্ববোধ করি। গত বছরের ২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে। এ আন্দোলনে বিএনপি’র পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। স্বৈরাচার সরকার আওয়ামী লীগের আমলে মানুষ নিজের ভোট প্রয়োগ করতে পারেনি। ১৭ টা বছর তারা দেশটাকে শেষ করে দিয়েছে।
অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেন, আসছে ফেব্রæয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। অন্তবর্তী সরকার ফেব্রæয়ারি মাসের নির্বাচনের রূপরেখা দিয়েছেন। আমরা আশা করি সাধারণ মানুষ যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে এবং পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে। দেশে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। আমি নারায়ণগঞ্জ ৩ আসন ও ৪ আসনের এমপি পদপ্রার্থী। আমার প্রাণের দল আমাকে এই দুটি আসনের যেকোনো একটি আসনে মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। দল যাকেই মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক মামুন মাহমুদ বলেন, বিগত ১৭ বছর সাংবাদিকদের সাথে এইভাবে আলোচনা করতে পারিনি। আজকে সকালে সাংবাদিকদের সাথে আলোচনা করে খুব ভালো লাগছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের আয়না। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপনারা লিখনের মাধ্যমে সত্য তুলে ধরবেন। আপনাদের যে কোন বিষয় আমরা পাশে থাকবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আগস্টের পর বিএনপি যেসব নেতাকর্মী বিভিন্ন অপরাধে জড়িয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। শুধু তাই নয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে দল থেকে। সারাদেশে ৭ হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। হাইব্রিড নেতাকর্মী যারা বিএনপি’র আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল। আমাদের প্রাণপ্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে দেশের প্রেক্ষাপট আরো পরিবর্তন হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ