কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এবং শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল, শুকনা খাবার, ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ