কলাপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, মহিলা দলের শক্তিশালী নেতৃত্ব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন,তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এ ধরনের সম্মেলনের বিকল্প নেই। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজ সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা রুমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
সম্মেলনে উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভানেত্রী: সালমা আক্তার লিলি, সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা শিরিন, সাংগঠনিক সম্পাদক: ফাতেমা নাসরিন সীমা। এছাড়া পৌর মহিলা বিএনপির নতুন কমিটিতে রয়েছেন-সভানেত্রী: ফারজানা সাম্মি ফ্লোরা, সিনিয়র সহ-সভানেত্রী মোসাঃ মাকসুদা, সাধারণ সম্পাদক: মনি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক: জুলিয়া নাসরিন রেহেনা, সাংগঠনিক সম্পাদক লাইজু। #