কাওয়াদিঘী হাওরের জলাবদ্ধতা দূরীকরনের দাবীতে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মশাহিদ আহমদ (মৌলভীবাজার) :

কাওয়াদিঘীর হাওরের জলাবদ্ধতার কারণে পানিতে তলিয়ে যাচ্ছে আমন ধান । এতেকওে কৃষিতে বড় ধরনের বির্পযয়ের শঙ্কায় ভুগছেন স্থানীয় কৃষকরা। তাই কাসিমপুর পাম্প হাউজের মাধ্যমে দ্রæত সময়ের মধ্যে পানি নিস্কাশনের দাবীতে কাসিমপুর পাম্প হাউজের সামনে শনিবার (১৬ আগষ্ট) মানববন্ধন করেছে স্থানীয় বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্ধারা।

এরমধ্যে রয়েছে ৫নং আখাইলকুড়া ইউনিয়ন, ৬নং একাটুনা ইউনিয়ন, ১নং ফতেপুর ইউনিয়ন, ৮নং মনসুর নগর ইউনিয়ন-এর কৃষক ও স্থানীয় লোকজন। স্থানীয় মুরব্বি ফজলুর রহমান এর সভাপতিত্বে ও বাবর জয়গীদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেনান আহমেদ (পাড়াশিমইল), খছরু মিয়া (রায়পুর), রনি আহমদ মিজু (কান্দি গাঁও), কামাল আহমদ (বানেশ্রী), সাহেদ মিয়া (জুমাপুর), তৌফিক মিয়া (একাটুনা), মির্জা বেগ (উলুয়াইল), মোতালিব ( রায়পুর), সফি আহমদ (আমুয়া), ফেরদৌস (মীরপুর), জাবেদ আহমদ (মীরপুর), ইয়াবর চৌধুরী (খারগাঁও)সহ বিভিন্ন ইউনিয়ন এর কৃষকসহ স্থানীয় জনতা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ