কাঠালিয়া-রাজাপুর উপজেলায় কোনো চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না- রফিকুল ইসলাম

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাওন মিয়াজী :
ঝালকাঠী-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, কাঠালিয়া-রাজাপুর উপজেলায় কোনো চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই হবে বিএনপির প্রতিশ্রæতি। তিনি আরও বলেন, জান–মাল রক্ষা ও সাহায্য সহযোগিতার আশায় যারা স্বৈরাচার হাসিনার মিছিলে গিয়েছিল, তাদেরও আমরা বুকে টেনে নেব।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম জামাল।
মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কামাল আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ