কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আস্থার প্রতীক জহিরুল ইসলাম জহির

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরী :
কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের পরিচিত মুখ ও জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন জহিরুল ইসলাম জহির। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা। বর্তমান ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের ঘনিষ্ঠজন হিসেবে এলাকাসীর পাশে থেকে এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ণ ও সেবা মূলক কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে দেখতে চান বলে জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় স‚ত্রে জানা যায়, জহিরুল ইসলাম জহির বর্তমানে হযরতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এলাকাবাসীর মতে, রাজনৈতিক কর্মকাÐের পাশাপাশি তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। অসহায় পরিবারের সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র মেয়েদের বিয়েতে সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাÐে তার সক্রিয় অংশগ্রহণ তাকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে জহিরুল ইসলাম জহির আজ হযরতপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আস্থার জায়গা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকর ভ‚মিকা রাখতে পারবেন। এলাকার অনেকের ভাষ্য, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সামাজিক কর্মকাÐে সম্পৃক্ততার কারণে জহিরুল ইসলাম জহির বর্তমানে হযরতপুর ইউনিয়নের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন ও সেবাম‚লক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয়রা ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ