খুলনায় সংঘবদ্ধ প্রচারণায় নামবে সাবেক ছাত্রদল নেতারা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খুলনা প্রতিনিধি
খুলনার ৬টি নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণার মাধ্যমে তাদের বিজয় নিশ্চিত করতে কাজ করবে প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দ। ছয়টি সংসদীয় আসনে সাংগঠনিক টিম করে ক্যাম্পেইনে নামবেন তারা। শুক্রবার রাতে সাবেক ছাত্রদল নেতাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাবেক ভিপি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি- মো: তারিকুল ইসলাম জহীরের সভাপতিত্বে সভায় মহানগরীর বিভিন্ন কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় খুলনার ৫টি নির্বাচনী আসনে নজরুল ইসলাম মঞ্জুু (খুলনা-২), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), আলী আসগার লবী (খুলনা-৫) এবং এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬) কে মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে খুলনা-১ আসনে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য আহবান জানানো হয়।
সভা থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষত জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ