গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা)ঃ
দেশে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই পতিপাদ্য কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একে এম হেদায়েতুল ইসলামে সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন । এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, ডাক্তার রেজোয়ান আহম্মেদসহ বেসরকারি এনজিওর কর্মকতা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারী জয়িতাকে সম্মননা স্মারক প্রদান করা হয়। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ