গাজীপুরে জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জের বিরুয়া নলছাটা এলাকায় নিজেদের নিরাপত্তা ও জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ভূক্তভোগী হৃদয় চন্দ্র দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার কালীগঞ্জ থানাধীন ১০নং সুজাপুর ২ শতাংশ একুনে ৩৪ দশমিক ৫০ শতাংশ সম্পত্তি কেনা সূত্রে মালিক। ওই সম্পত্তিতে একটি ছাপড়া ঘর এবং ২ দিকে টিনের বেড়া এবং সামনের অংশে ইটের বাউন্ডারী ওয়াল করে ভোগ দখল করে আসছেন। গত ১৫ অক্টোবর এলাকার শংকর রোজারিও ও লরেন্স কস্তা গং সহ অজ্ঞাত নামা ৫০-৬০ জন তার দখলিয় সম্পত্তির বাউন্ডারী, ইটের ওয়াল, টিনের চাপড়া ঘর ও চলাচলের রাস্তা ইটের বাউন্ডারী করে বন্ধ করে এবং ভূক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন । এরপর গত ১৯ অক্টোবর তারিখে শংকর রোজারিও গং আমার সম্পত্তিতে প্রবেশ করে আমার টিনের ছাপড়া ঘর ভেঙ্গে ফেলে এবং দক্ষিণ অংশের টিনের বেড়া ভেঙ্গে টিন সহ ঘরে ভেতরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যায় । এ সময় অভিযুক্তরা তার ও তার পরিবারের লোকজনদেরকে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি ধামকি দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় একটি পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে তবে অপর পক্ষের হৃদয় চন্দ্র দাসের কোন লিখিত অভিযোগ পাইনি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ