নিসা আক্তার দিন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে দিনভর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৭জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মোট -২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান দৈনিক আমাদের কন্ঠ কে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, গতকাল বুধবার সারাদিনের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।গতকাল রাতে যৌথ বাহিনী তাঁদের থানায় বেশ কয়েকজন আসামি হস্তান্তর করেছে। তিনি আরো জানান, সংঘর্ষের সময় ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাঁর থানায় এখন পর্যন্ত মোট ২০ জন আটক আছেন। বর্তমানে শহরের পরিবেশ বেশ শান্ত রয়েছে বলেও দাবি করেন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বেলে এনসিপি ও আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ১২ জন গুলিবিদ্ধসহ ২ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনার পর প্রথমে স্থানীয় প্রশাসন বিকালে ১৪৪ ধারা জারি করে। পরে পরিস্থিতি আরো অবনতি হলে রাত ৮ থেকে কারফিউ জারি করা করে। এই কারফিউ আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধা ৬ টা পর্যন্ত মোট ২২ ঘন্টার বলবার থাকবে বলে জানা গেছে।
গতকাল গোপালগঞ্জবাসীর রাত কেটেছে গ্ৰেফতার আতঙ্ক-উৎকণ্ঠার মধ্যে । আজ সকালে গোপালগঞ্জ শহরে ছিল সুনসান নিরাবতা, কোথায় কোন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন রাস্তায় রিকশা, ভ্যানসহ হালকা কিছু যানবাহন চলছে। মানুষের উপস্থিতিও কম। পুলিশের গাড়ি বিভিন্ন এলাকা টহল দিচ্ছে।
অপরদিকে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা গোপালগঞ্জ শহরের পৌর এরিয়ার বিভিন্ন সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও লাঠিসোটা, ফেস্টুন, ব্যানার সহ অন্যান্য ময়লা আবর্জনা পরিষ্কার করছে।