গোবিন্দগঞ্জে নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকান্ডের মূল আসামীকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, অপরাধী যত বড়ই হোক না কেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ কাউকেই ছাড় দেবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ