চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে. জিলানী(নাচোল):
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দলীয় মনোনয়নপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। আজ রবিবার বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহŸায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের ভোট চাওয়ার আহŸান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ