জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী রিপন পাইকগাছায় সংবর্ধিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)ঃ

ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দেশের চিংড়ি উৎপাদনে অবদান রাখা খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন । বুধবার পৌরসভা শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান করেন পাইকগাছা চিংড়ি চাষী সমিতি,ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন। এসময় সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারন সম্পাদক ও রয়্যাল ফিস কালচার ট্রেডিং এর স্বত্ত¡াধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্নপদক প্রাপ্তিতে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা,সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গনমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাংবাদিক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি-সম্পাদক ও উপদেষ্টাদেষ্টা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, শুকুরুজ্জামান,মোর্তজা জামাল আলমগীর রুলু,আঃ মজিদ সানা,তুষার কান্তিমন্ডল,বজলুর রহমান গাজী, বাবুরাম মন্ডল,আঃ সামাদ, মধুরঞ্জন কর্মকার,সুনিল মন্ডল, জিএম রেজাউল করিম, অমরেশ মন্ডল,সাংবাদিক আঃ আজিজ,প্রকাশ ঘোষ বিধান, এ্যাডঃ মোজাফফর হাসান,ইলিয়াস হোসেন,আহম্মদ আলী,সোহেল রাশেদ জনিসহ আরো অনেকে।
উল্লেখ,গত ১৮ আগস্ট জাতিয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক ভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতিয় স্বর্নপদক পুরস্কারটি তুলে দেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ