ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন(ঝিনাইদহ):
ঝিনাইদহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঝিনাইদহ পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ মমহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন এবং বিভিন্ন থানা,ফাঁড়ি,তদন্ত কেন্দ্র,ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। এবং উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। পরে তিনি জুলাই মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
সময় উপস্থিত ছিলেন মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মাহফুজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল, ডা: মো: সোহানুর রহমান,মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর,কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ