মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুপিলমুনি প্রেসক্লাব। বুধবার কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাংবাদিক এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রবীর কুমার জয়, এসএম লোকমান হেকিম, একে আজাদ,স ম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল,খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম,প্রবীর কুমার মন্ডল,কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার,সরদার ফরিদ আহমেদ,আব্দুল্লাহ প্রমুখ। #
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ