তুহিন হত্যার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঝালকাঠির রাজাপুরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। সোমবার রাজাপুরের সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, রিপোটার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ