দুর্নীতি বিরোধী দিবসে বরগুনায় মানববন্ধন ও আলোচনা সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামন(বরগুনা):
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরগুনায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক-টিআইবি বরগুনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ্, এবং এডভোকেট মোঃ আনিসুর রহমান। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ